শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানবেন্দ্র নারায়ণ লারমা‘র ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন

৫০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মাববেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলেক্ষ লারমার স্মৃতিস্থম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা, শোক র‌্যালি ও আলোচনা মধ্য দিয়ে পালন করেছে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠন। বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দীঘিনালা উপজেলা বাসটার্মিনাল সংলগ্ন লারমা স্বায়ার পার্বত্য জনসংহতি সমিতির কার্যালয়ের সমানে জুম্ম জাতীর পিতা মানবেন্দ্র নারায়ন লারমার স্মৃতিস্থম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

পার্বত্য জনসংহতি সমিতি (পিজেএসএস) দীঘিনালা উপজেলা কমিটির সভাপতি মৃনাল কান্তি চাকমা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিজেএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিজেএসএস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা ও সদস্য প্রশান্ত চাকমা, সমীর চাকমা, দীঘিনালা পিজেএসএস যুব সমিতির সভাপতি সোনমুনি চাকমা, উপজেলা পিসিপি‘র সহ সভাপতি বিবেক চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, জুম্ম জাতীর পিতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা) জুম্মজাতির অধিকার আদায়ের জন্য ছাত্র জীবন থেকেই আপোষহীন ভাবে কাজ করেছেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তৎকালীন শান্তি বাহিনীর কুচক্রি মহল নির্মমভাবে গুলি করে হত্যা করে। তার আদর্শ ধারন করে আমাদের জুম্ম জাতির অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে। মৃত্যুবার্ষিকী উপলেক্ষে এক শোক র‌্যালি বের করা হয়, শোক র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় অংশ নেয়।