শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৭ ইউপিতে ৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

৩৯

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আগামীকাল ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাস কর্তৃক ৭জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাসের কার্যালয় থেকে এ আদেশ দেয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ধারা ৫ এর ক্ষমতাবলে নির্বাচনের পূর্বের ২ দিন, ভোট গ্রহণের দিন এবং পরের দিন পর্যন্ত মাটিরাঙ্গার ৭ ইউনিয়নে ৭ জনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইলকোর্ট পরিচালনার জন্য ক্ষমতা অর্পন করা হয়। এছাড়াও মাটিরাঙ্গা সদর ইউনিয়নে তাহমিনা আফরোজ ভূঁইয়া, বেলছড়ি ইউনিয়নে রূম্পা ঘোষ, গোমতি ইউনিয়নে কাউসার হামিদ, আমতলি ইউনিয়নে হাবিবা মজুমদার, বর্ণাল ইউনিয়নে এরফান উদ্দিন, তবলছড়ি ইউনিয়নে বাসুদেব কুমার মালো এবং তাইন্দং ইউনিয়নে আশরাফ আলীকে নিয়োগ দেয়া হয়।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলার ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগের পাশাপাশি পুলিশ, আনসার, ভিডিপি, তাছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব মোতায়ন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান,আগামী কাল ইউপি নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। আজ দুপুরের পর থেকে স্ব-স্ব কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম।