শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি

৩৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ শ্লোগানে বান্দরবানের লামা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪নভেম্বর) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। বেলা ১১টায় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আগুন নির্বাপন, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিভিন্ন সহিংসতা, পাহাড় ধস, বন্যা সহ সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট সমস্যায় মানুষের পাশে ফায়ার সার্ভিস। তিনি আরো বলেন, ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কার্যক্রম চলবে। আজ প্রথম দিন পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।