শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন ও ২৮ বুদ্ধ পূজা উদ্বোধন

৭৮

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন ও ২৮ বুদ্ধ পূজা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকাল ৫ টায় সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মৈত্রীপুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দাচরিয়া ভিক্ষু।

প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংরে মারমা, সাবেক মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, নীল রঞ্জন চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চশীল গ্রহন, উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনা প্রদান, সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়। স্থানীয় বৌদ্ধ নেতৃবৃন্দরা বলেন, গৌতম বুদ্ধের সময় বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে তার কেশ ধাতু স্বর্গের দেবতারা কেশধাতুর চুলা মনি চৈত্যকে পূজা করেন। এমন বিশ্বাস থেকে মর্ত্যলোকের বুদ্ধ পূজারীরা স্বর্গের সেই চুলা মনি চৈত্যকে উদ্দেশ্য করে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন করে থাকেন। এই বিহারেও আজ থেকে আগামি ৪ ডিসেম্বর পর্যন্ত একমাস ব্যাপী এ অনুষ্ঠান চলতে থাকবে বলে জানান নেতৃবৃন্দরা।