শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে ইউপি নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

৪৩

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় আসন্ন ২য় ধাপের ইউনিয়ন সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে নির্বাচনে ভোটগ্রহণের নীতিমালা ও আইনশৃঙ্খলা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন এর তত্বাবধানে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান,বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন, বিলাইছড়ি নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনূল ইসলাম,বাঘাইছড়ি নির্বাচন কর্মকর্তা চৈতালি চাকমা,রিটার্নিং অফিসার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম সহ নির্বাচন অফিসের অন্যান্যরা উপস্থিত

ছিলেন।

নির্বাচন কর্মকর্তা জানান, বরকলে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে।যাতে করে সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

তিনি আরো জানান, চার ইউনিয়নে মোট ৩৬ টি ভোট কেন্দ্র রয়েছে।আর কেন্দ্র পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার ৩৮জন,সহকারী প্রিজাইডিং অফিসার ১শত ৩জন,পোলিং অফিসার ২শত ৫জন নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন।