শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

পূর্ণিমা চাকমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৭৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা চাকমার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও শিক্ষার্থীরা। সোমবার (০১ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাধনা চাকমা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বিধি চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ চাকমা প্রমূখ।

মানববন্ধনে অভিযোগ করা হয়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কলেজ শিক্ষার্থী পূর্ণিমা চাকমার ‘রহস্যজনক’ মৃত্যু হয়। কিন্তু বাড়ির মালিকসহ একটি চক্র এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে পূর্ণিমা চাকমা (১৯)। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। পড়াশোনার জন্য শহরের রাজবাড়ী এলাকার একটি বাসায় থাকতেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তার ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনা ঘটে।