শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমী’র যাত্রা শুরু

অতীত আশ্রয়ণ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে : দীপংকর তালুকদার এমপি

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ফুটবলকে এগিয়ে নিতে অতীত আশ্রয়ণ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে। অতীতে রাঙ্গামাটির অনেক ফুটবলারা জাতীয় দলের হয়ে মাঠ দাঁপিয়ে বেড়েছেন। যারা নামে এ স্টেডিয়ামটি মারী স্টেডিয়াম মারীর কথা বলা যায়। তিনি পাকিস্থানের জাতীয় দলের হয়ে খেলেছেন। এরপর এসেছেন,অরুন,বরুন, কিংসু এবং বিপ্লব মারমা এরাও এক সময় মাঠ দাঁপিয়ে বেড়েছেন। এরা আমাদের গৌরব। এ গৌরবটা আরো গৌরবমন্ডিত করার জন্য আমরা একসাথে পথ চলবো।

রবিবার (৩১ অক্টোবর) বিকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সকলে হামাগুড়ি দিয়ে শুরু করলে এক সময় হয়তো হাঁটতে পারবো, হাঁটতে গিয়ে হয়তো এক সময় দৌঁড়াতেও পারবো। হয়তো বা আমাদের উড়ন্ত সূচনা হবে না। কিন্তু আমরা সব শেষে বিজয়ের হাসিটা হাসবো,তখন কিন্তু আমাদের উড়ন্ত সমাপ্তি হতে পারে। আমরা উড়তে পারবো। সুতারাং, আমরা যেন সকলে মিলে হামাগুড়ি দিয়ে শুরু করি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান(পিএসসি),রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা আনসার কমান্ড্যান্ট ফয়জুল বারী এবং রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ দীপ্ত হান্নান।

আলোচনা শেষে অতিথিরা বেলুন উড়িয়ে রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন করেন।