শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

দীঘিনালায় ঈদ এ মিলাদুন্নবী উদযাপন

৪১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

দীঘিনালায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে জুলুস ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার (২০অক্টোবর) সকাল ৯টায় দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত উদ্যোগে কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসা মাঠ থেকে পবিত্র ঈদ এ মিলাদুন্নবীর জসনে জুলুসে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন ইসলামি সুন্নি সংগঠন নিজ নিজ ব্যানারে নিয়ে অংশ নেয়। র‌্যালিটি দীঘিনালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাউছুল আজম কমপ্লেক্স জামের মসজিদ এর সামনে এসে শেষ হয়।

পরে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মাওলানা মোঃ আসলাম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর উপদেষ্ঠা মোঃ জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামের পেশ ইমাম মাওলানা মো: আবদুচ ছবুর, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত সাংগঠনিক সম্পাদক মাওনালা মো: শাহ জাহান সিরাজী প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, সারা দেশে আজ রাষ্ট্রীয় ভাবে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালন হচ্ছে। বিশ্ব নবী মুহম্মদ(স:) পৃথিবীতে আগমন হয়েছেন শান্তির বার্তা নিয়ে। নবীজীর জীবনী ধারণ করে আমাদের সবার চলা উচিত। তাহলে সকলে মধ্যে ভাত্যৃত ভোধ সৃষ্টি হবে। আলোচনা সভা শেষে মহা নবী হযরত মুহাম্মদ(স:) এর দুরূদ সালাম কিয়াম এর মধ্যে দিয়ে শেষ করা হয়।