শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

নাইক্ষ্যংছড়িতে ১৯শত পিস ইয়াবাসহ আটক ২

৪৯

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং এর মৃত কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও আব্দুর রশিদের ছেলে মো. হাসান (২২)।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘোনারপাড়াস্থ টিভি টাওয়ারের বিপরীতে জনৈক ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারি কে আটক করতে সক্ষম হন পুলিশ। এসময় তাদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলোয়ার হোসেনসহ একদল পুলিশ । আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।