শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মহালছড়িতে সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত

৮৬

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যেগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ লাল মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল। এতে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক ক্যাচিংমিং চৌধুরী, সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া, আবদুল জলিল, মিন্টু মিয়া প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে দলীয়ভাবে একক প্রার্থী হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও বর্তমান মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল এর নাম প্রস্তাব করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মহালছড়ি উপজেলাতে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।