শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

নাইক্ষ্যংছড়ির ২ ইউপিতে চেয়ারম্যান ও মেম্বার পদে ৭৪ জন প্রার্থী ফরম সংগ্রহ

১০৬

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১১ নভেম্বর একই দিনে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই দিনে অনুষ্ঠিতব্য নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই ইউপি নির্বাচন। এ সম্পর্কে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ জানান, উপজেলার দুই ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মোট ৬ জন।

এর মধ্যে বাইশারীতে ৪ জন ও দোছড়ি ইউপি তে দুই জন। তারা হলেন বাইশারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মোঃ আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনগনের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বাহাদুর, বাইশারীর সফল সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম ও মোঃ শহিদুল্লাহ।

অপরদিকে দোছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিয়েছেন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহ এবং বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের মোঃ ইমরান মেম্বার।

এছাড়াও এই পর্যন্ত বাইশারী-দোছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা এবং পুরুষ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৮টি ওয়ার্ডে ৬৮ জন প্রার্থী।