শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ৭ দোকানিকে জরিমানা

৪৫

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ৭ (সাত) ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) হেদায়েত উল্লাহ এ আদালত পরিচালনা করেন এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান তাঁর সাথে ছিলেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সদরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মহিউদ্দিন সুইটস এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্বাধিকারী কে ১৫শ টাকা জরিমানা করে এবং মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দসহ পঁচাবাসি খাবার নষ্ট করা হয়।

এছাড়াও একই অপরাধে এবং খাবারের মূল্য তালিকা না থাকায়, আয়োজন কুলিং কর্ণারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে বাবুল,অর্পিতা স্টোর, আল মদিনা স্টোর, হালিম স্টোর সহ ৭ দোকানীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭,৩৯,৪১ ধারা লংঘনের অপরাধে সর্বমোট মোট ৭হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

একই সময়ে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় হেলমেট বিহীন ও অতিরিক্ত যাত্রী বহন করায় ৮ মোটরসাইকেল চালককে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাটিরাঙ্গা থানার এ এসআই মোঃ হাবিবুল্লাহ সহ তার সঙ্গীয় ফোর্স এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।