শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবানে ৭ উপজেলা বিভিন্ন পূজা উদযাপন কমিটির কাছে অর্থ সহায়তা প্রদান

৫১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত অর্থ সহায়তা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির কাছে প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসন। শনিবার (৯অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার ৭ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির কাছে অর্থ সহায়তা প্রদান করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে অর্থ সহায়তা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস ফরাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তোছিফ আহম্মেদ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় সহ বান্দরবান জেলা সদর ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেন, ধর্ম যার যার,উৎসব সবার আর তাই সকলের উৎসবে সকলে সহযোগিতা করা এবং যেকোন অনুষ্ঠানকে স্বার্থক করে তোলা আমাদের সকলের দায়িত্ব। তাই সবাইকে সামাজিক দুরত্ব ও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ সমস্ত কিছু বিবেচনা করে অনুষ্ঠানে নীতিমালা অনুসরণ করতে হবে।

অনুষ্টানের শেষে বান্দরবানের ৭ উপজেলার ৩০টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সর্বমোট ৩ লক্ষ ২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন প্রধান অতিথি।