শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়িতে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যা, যুবক আটক

৫৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে ইটের আঘাতে অচেতন করে পেট্রোল ঢেলে চাইথোয়াই মারমা (৬৬) নামে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরফিন শরীফ পাটোয়ারীকে (২৬) আটক করেছে। আটক শরীফ রামগড় রেস্ট হাউজের কর্মচারী আবু আহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার নিজ বাড়ির সামনে আরফিন শরীফ পাটোয়ারী তার প্রতিবেশি চাইথোয়াই মারমা (৬৬) বাড়ির পাশে রাস্তার ধারে বসা অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করেলে সে অচেতন হয়ে পরলে তার গায়ে পেট্রল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক ডা. নরেন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশি। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার পিতা থানায় অভিযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকান্ড ঘটিয়েছে।
স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ জানান, শরীফ একজন মাদকাশক্ত ছেলে। একমাস পূর্বে তাকে বিয়ে করানো হলে ৩দিনের মাথায় সংসার ভেঙ্গে যায়। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী জানান, ঘটনার পর ঘাতককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেছে। মামলার প্রস্তুতি চলছে। তবে পরবর্তি তদন্তে হত্যার কারণ জানা যাবে।