শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের গভীর শোক প্রকাশ

কাপ্তাই এ কে.আর.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু

৭৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কে.আর.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম ইন্তেকাল করেছেন। (ইন্নাইলাহি, ওয়াইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৪অক্টোবর) রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ক্যান্সার ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের সুত্রে জানাযায়। মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের গ্রামের বাড়ি বাঁশখালি উপজেলার চনুয়া ইউনিয়ন, কতুপখালী গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম এর মৃত্যুতে কে আর সি স্কুল পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, জেলা পরিষদ এর সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচং মারমা, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, স্বাধীনতা শিক্ষক পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি শিক্ষক জয়সীম বড়ুয়া, শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।