শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মাটিরাঙ্গায় ন্যাশনাল ওয়েব পোর্টাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৯৯

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগডাছড়ির মাটিরাঙ্গা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মোঃ আব্দুল মান্নান, পিএএ।

উপজেলা পর্যয়ের বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা কর্মচারীদের দাফতরিক কাজের স্বচ্ছতা, নিরপত্তা এবং দক্ষতার সাথে সরকারি সেবার উন্নয়ন এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশের ডিজিটাইজেশন এবং আইটি শিল্পের রপ্তানি ও কর্মসংস্থানে জাতীয় লক্ষ্য অর্জনে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতি হিসেবে যুক্ত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। দিনব্যাপি ওয়েব পোর্টাল বিষয়ক কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ, উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।