শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

৬৩

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

লংগদুতে বৈদ্যুতিক খুঁটিতে লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (২৬) নামে এক যুবক মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকালে করল্যাছড়ি আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলমগীর লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের ব্যবসায়ী মোঃ শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, আলমগীর হোসেন করল্যাছড়ি আদর্শপাড়া এলাকায় বেলালের ঘরে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ শেষে বিদ্যুতের খুঁটিতে তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে এলাকাবাসীরা তাকে দ্রুত লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।