শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে টিআইবির এসিজি কমিটি গঠন

সভাপতি সাইফুল, সহ-সভাপতি সুখী ও খোকন

১১৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) রাঙ্গামাটি সচেতন কমিটি (সনাক) এর আওতায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ’র কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গামাটি সচেতন কমিটি (সনাক) জেলা কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সাইফুল হাসানকে সভাপতি, সুখী চাকমাকে সহ-সভাপতি, খোকন কুমার দে সহ-সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি নিরুপা দেওয়ান’র সভাপতিত্বে ও টিআইবির এরিয়া কো-অডিনেটর বেনজিন চাকমা’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদস্য অমলেন্দু হাওলাদার ও গৈরিকা চাকমা। সভার সাবির্ক তত্ববধানে ছিলেন টিআইবির এলাক ফেসিলেটর নুরুল আলাল।

সভায় বক্তারা বলেন, টিআইবি কারো দুর্নীতি ধরে না, তারা দুর্নীতি বিষয়ে সচেতন করে। আমরা চাই তরুণ সমাজের মধ্যে এই সচেতনতা আরও বৃদ্ধি পাক। তারা যেনো দেশের প্রতি ভালোবাসা নিয়ে দেশের জন্য কিছু করে।