শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

জাকির হোসেন ‘স’ মিল মসজিদে ফ্যান দিলেন হেল্পিং হেন্ডস ফর কাপ্তাই

৩৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই জাকির হোসেন ‘স’ মিল মসজিদে সিলিং ফ্যান দিলেন হেল্পিং হেন্ডস ফর কাপ্তাই। ওই সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ হতে সোমবার (২৭সেপ্টেম্বর) সকাল ৯টায় মসজিদে ৫টি সিলিং ফ্যান প্রদান করা হয়।

হেল্পিং হেন্ডস ফর কাপ্তাই সংগঠনের পারুল আক্তার (সাবকে সংরক্ষিত ইউপি সদস্য) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শহীদ তিতুমীর একাডেমীর অধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শফিকুল আলম ও ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন। মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ সেকান্দার হোসেন, সম্পাদক ফারুক খান, যুগ্নসম্পাদক আব্দুল মজিদ লালা, আহমদ শরীফ ও চিড়াই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আসাদের নিকট ফ্যানগুলো প্রদান করা হয়। পরে দোয়া ও মুনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ ছিদ্দিকী।