শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নারী স্বেচ্ছাসেবকেরা পারিবারিক জীবনেও সফলতা বয়ে আনবে : অংসুই প্রু চৌধুরী

৩২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, নারী স্বেচ্ছাসেবকেরা সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে ভবিষ্যতে কর্মজীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও সফলতা বয়ে আনবে। পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” নামে একটি প্রকল্পে অর্থায়ন করেছে কানাডিয়ান সরকার।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” কম্পোনেন্টের অধীনে নারী স্বেচ্ছাসেবকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, নারীরা এ এলাকার ভবিষ্যত। প্রশিক্ষণ এবং বিভিন্নভাবে একজন নারী সঠিকভাবে তৈরি হলে সমাজের পাশাপাশি প্রতিষ্ঠানও লাভবান হবে। মনোযোগী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ^র চাকমার সঞ্চালনায় এসআইডি-সিএইচটির জেন্ডার এন্ড কমুনিটি কোহেসনের চীফ ঝুমা দেওয়ান এবং যৌথ প্রকল্পের ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে ৩৪ জন নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।