শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাই হ্রদে নিখোঁজের ১৯ ঘন্টার মাথায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

৪১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজের ১৯ ঘন্টার মাথায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য অমর চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ,ফায়ার সার্ভিস ও কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলের সদস্য।

সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ভাইবোনছড়া এলাকার পাশ^বর্তী হ্রদ তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভাইবোনছড়া এলাকার পাশ^বর্তী হ্রদে একা নৌকা নিয়ে চলাচল করছেন। ঐসময় নৌকা থেকে পড়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন অমর চাকমা। এরপর থেকে অনেক খোঁজাখুজি করে অবশেষে তার মরদেহ খোঁজে পান পুলিশ ও নৌ ডুবুরি দলের সদস্যরা। নিহত অমর চাকমা কাপ্তাই উপজেলার ৪ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।