শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে :বান্দরবান জেলা প্রশাসক

৩৬

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। কারণ,খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ২য় পর্যায়ে শিক্ষা কেন্দ্রে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষায় আগামী দিসের নতুন প্রজন্মকে তুলে আনতে হবে। নতুন প্রজন্মই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের আরো প্রশিক্ষণ গ্রহণ করতে আহ্বান জানান তিনি।

এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মংক্যচিং চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের মাস্টার ট্রেইনার কমলেন্দু শীল, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ক্যসিংমং মারমা সহ জেলা ও উপজেলার শিক্ষকরা।

অনুষ্ঠানে প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ২য় পর্যায়ে বান্দরবানের ৭টি উপজেলার ৫০টি শিক্ষাকেন্দ্রে সদর উপজেলা ২২টি, রোয়াংছড়ি উপজেলা ৭টি, রুমা উপজেলা ৪টি, থানচি উপজেলা ৪টি, আলীকদম উপজেলা ৪টি, লামা উপজেলা ৪টি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ৭টি সহ ৫০জন শিক্ষক শিক্ষীকা ও ১০০০ জন শিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী প্রদান করা হয়। সেই সাথে অনুষ্ঠান শেষে প্রতি কেন্দ্রে ১সেট করে মোট ৬ ধরনের শিক্ষা উপকরণ (খেলনা সামগ্রী) হিসেবে ব্লক সেট ৫০টি, ইংরেজী বর্ণমালা সেট ৫০টি, ডক্টর সেট ৫০টি, পশুপাখি সেট ৫০টি, বিমান সেট ৫০টি, কাদা মাটি সেট ৫০টি প্রদান করা হয়।