শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বান্দরবানে ভাই-বোনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ মা

৭৫

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান সদরের সাইঙ্গ্যা এলাকায় পাহাড়ে পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ বাজেরুং ত্রিপুরা (১৩) এবং প্রদীপ ত্রিপুরা (৮) নামে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও নিখোঁজ তাদের মা কৃষ্ণতি ত্রিপুরা (৪৫)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের সাইংঙ্গ্যা ত্রিপুরা পাড়া এলাকায় পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে পাহাড়ি ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের ৪ জন। এসময় হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হলে তাড়াহুড়া করে উঠে বাড়ি যাবার সময় পা পিছলে মাটি ধসে পাহাড়ি ঝিড়িতে পড়ে যায় তারা। বৃষ্টিতে পানির প্রবল স্রোতে এসময় ভেসে নিখোঁজ হয় মা এবং দুই শিশু, তবে সামান্য আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতি ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরা বিপদ থেকে রক্ষা পেয়ে পাড়াবাসীদের ঘটনার বিবরণ দেন। পরে এলাকাবাসী,পুলিশ,ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উদ্ধার অভিযানে নামে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশনে উর্ধতম কর্মকর্তা নাজমুল হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধারের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ভাই-বোন দুইজনের মরদেহ উদ্ধার করা হলে তাদের মা কৃষ্ণতি ত্রিপুরা এখনও নিখোঁজ। তবে এখনও উদ্বারে কাজ প্রক্রিয়াধীন রয়েছে।