শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

গুইমারায় বজ্রপাতে নারীর মৃত্যু

৪৭

খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বজ্রপাতে মনি বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুসলিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মনি বেগম তার বাড়িতে কাজ করছিলেন। বিকাল ৩ টার দিকে হঠাৎ করেই বৃষ্টিপাত শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মনি বেগম গুইমারা উপজেলার ১ নং ইউনিয়নের ৫ নং ওর্য়াডের মুসলিমপাড়া গ্রামের শরিয়তউল্লার স্ত্রী। তার স্বামী গুইমারা বাজারে শ্রমিকের কাজ করেন বলে জানা যায়।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।