শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গুইমারায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

৩৯

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়ি উপজেলা সীমান্তে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালক খাগড়াছড়ির রামগড়ের মৃত ধনজয় ত্রিপুরা ছেলে কৃষ্ণ ত্রিপুরা, নরসিংদী জেলার পলাশ থানার মালিতা এলাকার মো সামছুদ্দিন মিয়ার ছেলে সবুজ মিয়া, গুইমারা ডাক্তার টিলা এলাকার নিখিল দেবনাথের স্ত্রী সাধনা দেবনাথসহ মোট ছয় জন গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাফছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী চিনকি মাওলা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী প্রাণ আরএফএল, কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস চালক সহ মোট ছয় জন আহত হন।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দূর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বাস চালকসহ ছয়জনকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠিয়েছেন।