শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সরকার পার্বত্য অঞ্চলে নানা উন্নয়ন কাজ সাধন করে আসছে

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন করে আসছেন। পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে গত এক দশক ধরে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন সহ নানা উন্নয়ন সাধন করে আসছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যাঙছড়ি মারমা পাড়ায় মুজিব শত বর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া নির্মিত ঘর হস্তান্তর, বিদ্যুৎ লাইন উদ্বোধন এবং এলজিইডির অর্থায়নে ব্যাঙছড়ি মারমা পাড়ার সংযোগ সড়কে গার্ডার ব্রিজ এর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এর সভাপতিত্বে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, এলজিইডি রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল প্রমূখ।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর, ইউপি সদস্য সজিবুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের সভাপতি শৈয়লাচিং মারমা। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।