শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

লামায় আগুন লেগে নোহা গাড়ি পুড়ে ছাই, আহত ২

৪৭

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

লামা চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানী নগর এলাকায় একটি ভাড়ায় চালিত এক্স নোহা গাড়িতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার মোঃ এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মোঃ সামীর (১৩) আহত হয়। লামা ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহায়তা করে।

গাড়ির ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান গাড়ির ড্রাইভার মোঃ এনামুল হক। গাড়িতে ড্রাইভার ও ৬ জন যাত্রী ছিল। কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ির লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো চ ১৫-৪৬২৭।

গাড়ির যাত্রী মোঃ জিয়াবুল হক বলেন, আমরা দুপুরে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড পোস্ট পাড়া থেকে আলীকদম উপজেলার চিনারী বাজার এলাকায় বউ দেখতে গিয়েছিল। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার মিরিঞ্জা এলাকায় গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভার মোঃ এনামুল হক এর বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচেছি। আগুন লাগার পরপরই ড্রাইভার ঝুঁকি নিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে আমাদের গাড়ি থেকে বের করে জীবন বাঁচায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নোহা গাড়ির যাত্রীদের অন্য একটি গাড়িতে করে তাদের বাড়ি চকরিয়া পাঠানো হয়েছে।