শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে বৃদ্ধ কৃষককে গুলি করে হত্যা

৬১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বৃদ্ধ কৃষক থোয়াই অং প্রুগ্রী মারমা (৭০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গম ওয়া¹া ইউনিয়নের কুকিমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার বিকেলে কৃষক থোয়াই অং প্রুগ্রী মারমা কুকিমারা এলাকায় কৃষি কাজ সেরে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তি কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে।

এবিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে কি ভাবে এ ঘটনা ঘটেছে তার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।