শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবান শহর ৭২টি সিসি ক্যামেরা এর আওতায়

৪৫

|| বান্দরবান জেলা প্রতিনিধি ।।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে এর অর্থায়নে বান্দরবান বাজারে ৭২টি সি,সি ক্যামেরা স্থাপনে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। শনিবার (২৮ আগষ্ট) সন্ধ্যা বান্দরবান বাজার মসজিদ প্রাঙ্গণে ব্যবসায়ী ঐক্য পরিষদ আয়োজনে ব্যবসায়ী সমিতির সভাপতি মাষ্টার মুহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবান বাসীকে নিরাপদ রাখতে এই উদ্যেগটি নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। শহরে অলিগলিতে শৃঙখলা বজায় রাখতে ৭২টি সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যেকোন স্থানে যাতে অকার্যকলাপ ও কোন দুর্ঘটনা এমনকি অঘটনে জড়িত ব্যক্তিকে দ্রুত চিহ্ন করতে পারে সেই জন্য এই উদ্যেগটি গ্রহন করা হয়েছে।

এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার শিরিন আক্তার জেরীন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি অমল কান্তি দাশ, পৌর প্যানেল মেয়র শেখর দাশ, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ওমর ফারুক, বাজার সমিতি সভাপতি বিমল কান্তি দাশসহ সর্বসাধারণ ও গন্যমাধ্যমকর্মীসহ ব্যক্তিবর্গ প্রমুখ।