শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে পুষ্টি সমন্বয় কমিটির কর্মপরিকল্পনা চুড়ান্তকরণ সভা

৭৮

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা (২০২১-২০২২) চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) ও লিডারশীপ টু এনসিউর এনইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগীতায় থানচি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত আছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) প্রমূখ।

এছাড়াও লীন প্রকল্পে তিন পার্বত্য জেলা (টিসি) প্লাপন সরকার, লীন প্রকল্পে (ইউসি) খ্রিষ্টফার রিতন আসাম, পেসিলিটেটর নিউট্রিশন এ্যান ওয়াশ রূপেন ত্রিপুরা, পেসিলিটেটর এমএ এ্যান সিএম খোকন চাকমাসহ উপজেলা সরকারি-বেসরকারি দপ্তরে ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

লীন প্রকল্পে তিন পার্বত্য জেলা (টিসি) প্লাপন সরকার সাংবাদিকদের বলেন, এই লীন প্রকল্পে তিন পার্বত্য জেলা এবং ১৯টি উপজেলা ও ৭৮টি ইউনিয়নের বাস্তবায়নে কাজ চলমান আছে।

তিনি আরো বলেন, বান্দরবানে ৫টি উপজেলায় ১৯টি ইউনিয়নের মা, শিশু ও কিশোর কিশোরী, গর্ভবতী ও দুদ্ধাদানকারী মহিলা, ৫ বছরে নিচে শিশুর, কিশোর কিশোরী ক্লাব গঠনসহ ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র কৃষক, সরবরাহকারী, ক্রেতা এবং সরকারী সেবা এজেপির কাজ কর্মে ক্ষুদ্র কৃষকদের বাজারে প্রবেশ এবং সফলভাবে কাজ করার ক্ষেত্রে সরকার সহায়তা ও পাবিলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিষ্ঠিত করা হবে।