শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাইয়ে বন্যহাতি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ প্রদান

৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে বন্যপ্রাণী ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সম্প্রতি কাপ্তাইয়ের শিল্পএলাকায় বন্যপ্রাণী দ্বারা ও নতুন বাজার ঢাকাইয়া কোলোনি পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।

বুধবার (২৫ আগষ্ট) সকালে কাপ্তাই ইউপি কার্যালয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার কে জনপতি নগদ ৫ হাজার টাকা করে দেয়া হয়।

এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, হেডম্যান থোয়াই অং মারমা, ইউপি সদস্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন উপস্থিত ছিলেন।