শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে বান্দরবানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু পাঠাগারে আওয়ামী লীগে সভাপতি ক্যশৈহ্লা মারমা সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদে হুইপ ও আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়ে তোলা সেই সোনার বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের ধুমড়ে মুছড়ে দিয়ে দেশকে আরো সামনে এগিয়ে নিতে কর্মীদের আরো আগ্রনী ভুমিকা রাখতে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা মারমা, সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, মংক্যচিং চৌধুরী, একে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোঃ মোজাম্মেল হক বাহাদুর, ক্যসাপ্রু, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, যুবলীগে আহবায়ক কেলুমং মারমা, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।