শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খুলনায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

৭৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে সাম্প্রদায়িক হামলা, মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাতের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ, সনাতন যুব পরিষদ, সনাতন শিক্ষার্থী সংসদ রাঙ্গামাটি জেলা শাখার নেতাকর্মী সহ জেলার সকল মঠ-মন্দির ও সর্বস্তরের সনাতনী সমাজ। রবিবার (২২ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাঙ্গামাটি শাখার সভাপতি সুজন দে, জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক টুটুল দে, রাঙ্গামাটি রাধা রাস বিহারী মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারী, রাঙ্গামাটি গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা, সনাতন যুব পরিষদ শহর কমিটির সভাপতি উজ্জল চৌধুরীসহ, রাঙ্গামাটি’র বিভিন্ন সনাতনী সংগঠন ও মঠ-মন্দিরের নেতৃবৃন্দরা।

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে বলেন, স্বাধীনতার পর থেকে কোন সাম্প্রদায়িক হামলার বিচার হতে দেখিনি আমরা, যার কারণেই দেশে এই ধরণের হামলা ঘটেই চলেছে। দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও একের পর এক সাম্প্রদায়িক হামলা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে। এই ধরণের সাম্প্রদায়িক হামলা বন্ধ ও রুপসায় ঘটনাসহ সকল সাস্প্রদায়িক হামলার তদন্ত পূর্বক চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এর আগে পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।