শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

থানচিতে করোনা সচেতনতায় গণমাধ্যম কর্মীরা

৮০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে মাস্ক পড়িয়ে সচেতনতা সৃষ্টি করেছেন গনমাধ্যম কর্মীরা। এ সচেতনতা সৃষ্টির মূলত করোনা ভাইরাসের সুরক্ষা টিকা আওতায় আসেননি এমন পথ শিশু, দোকান কর্মচারীদের এর আওতা আনা হয়েছে।

রবিবার (২২ আগস্ট) সকালে উপজেলা প্রেস ক্লাবের গনমাধ্যম কর্মীদের উদ্যোগে সদর বাজার ও তার আশে পাশে এলাকা গুলোতে এ সচেতনতা সৃষ্টি করে।

এর আগে থানচি প্রেসক্লাবে আলোচনা সভা করেন গণমাধ্যম কর্মীর। তাঁরা বলেন, তাদের নিজস্ব আয়ের থেকে সামান্য সঞ্চয়কৃত অর্থ দিয়ে পথ শিশু ও দোকান কর্মচারীদের মাস্ক বিতরণ করে স্বাস্থ্য সচেতন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে আহ্বান জানান। ১৮ বছরে নিচে যাদের করোনা টিকা আওতায় আসেননি তাদের খুঁজে খুঁজে মাস্ক বিতরণের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করেছে গণমাধ্যম কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের পত্রিকা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা, অর্থ সম্পাদক ও দৈনিক সচিত্র মৈত্রী প্রতিনিধি হিমংপ্রু মারমা, কার্যনির্বাহী সদস্য ও পাহাড় কন্ঠ প্রতিনিধি মথি ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পাহাড়ের সময় প্রতিনিধি চিংথোয়াই অং মার্মা প্রমূখ।