শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ যুবলীগ সভাপতি গ্রেফতার

৫৩

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ উছালা মার্মা পিন্টু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ম্যোরিগা পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ম্যোরিগা পাড়ায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ উছালা মার্মা পিন্টুকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত উছালা মার্মা পিন্টু সোনাইছড়ি জুনিয়ার হাইস্কুলের দপ্তরী ও সোনাইছড়ি ৫নং ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশে এধরনের অভিযান অব্যহত থাকবে।