শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক মিলটন বড়ুয়া

১৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জামিনে মুক্তি পেলেন তিন পার্বত্য জেলার বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক প্রবীন সাংবাদিক মিলটন বড়ুয়া। বৃহস্পতিবার দুপুরের রাঙ্গামাটির সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্ত্তী তাকে জামিনে মুক্তি দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পালের আদালতে আসামী মিলটন বড়ুয়া জামিনের জন্য আবেদন করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। পরে বৃহস্পতিবার রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর জিম্মায় বিজ্ঞ আদালতের সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্ত্তী তাকে জামিনে মুক্তি দেন।

এদিকে রাঙ্গামাটি জেল গেইটে সাংবাদিক মিলটন বড়ুয়াকে স্বাগত জানাতে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ সোলায়মান, মঈন উদ্দিন বাপ্পী, মোঃ নুরুল আমিন, সাপ্তাহিক পাহাড়ের সময় এর সহ-বার্তা সম্পাদক পলাশ চাকমা,নিজস্ব প্রতিবেদক দেবদত্ত মুৎসুদ্দী,রাঙ্গামাটি রেড ক্রিসেন্টর আজীবন সদস্য পারভেজুল ইসলাম সুমন সহ তাঁর পরিবারের সদস্যরা।

এসময় সাংবাদিক মিলটন বড়ুয়া তাঁর জামিনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি শহরের চম্পকনগর এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদানকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মিলটন বড়ুয়া। অকুস্থল থেকে ফিরে তিনি অনলাইন পোর্টাল সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার করেন। এতে বাদী ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষের সঙ্গে ৭নং আসামী হিসেবে সাংবাদিক মিলটন বড়ুয়ার নামও মামলায় অর্ন্তভুক্ত করেছে। সংবাদ প্রকাশ করায় বাদী নীহার কান্তি দাশ ক্ষুদ্ধ হয়ে এ সাংবাদিককে ইন্দন দাতা হিসেবে আসামী করেন।