শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মোছাম্মদ সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহম্পতিবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার বুড়িঘাট এলাকার বনবিভাগের পাশে নিচ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বৃহস্পতিবার সকালে তার খালাতো বোনদের সাথে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে সুমি আক্তার। তাদের অজান্তে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায় সুমি। এসময় তার খালাতো বোনেরা অনেক খুঁজাখুঁজি করে তারা চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।