শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদার

ট্রাকভর্তি অবৈধ কাঠ সহ ১জনকে আটক করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী

৭৮

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বন উজার করে কাঠ পাচার হয়ে আসছে প্রতিনিয়ত। গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী অবৈধ কাঠ উদ্ধার অভিযান নিয়োজিত আছে। এরই ধারাবাহিকতায় মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ অবৈধ সেগুন কাঠ আটক করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী।

বুধবার (১৮ আগষ্ট) দুপুরের দিকে ট্রাক ভর্তি অবৈধ কাঠ সহ ১জনকে আটক করেছে মাটিরাঙ্গা সেনাবিহনী।

খাগড়াছড়ি থেকে আসা অবৈধ সেগুন কাঠ বহনকৃত একটি ট্রাক ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন সদর অতিক্রম করার সময় ডিউটিরত সেনাসদস্য ট্রাকটিকে থামার সংকেত দেন কিন্তু ট্রাক চালক সংকেত উপেক্ষা করে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে জোন সদরের আরপি গেট অতিক্রম করে চলে যায়। জোন সদরের গেটে অবস্থানরত একটি পেট্রোল দ্রুত ধাওয়া করে উক্ত ট্রাকসহ জহুরুল ইসলাম (৪৪) নামক এক কাঠ পাচারকারীকে রসুলপুর এলাকা হতে আটক করে।

একই সময়ে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ সহ ট্রাকটি জব্দ করে।

মাটিরাঙ্গা ফরেস্ট অফিস জানান,আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১৯৪.৮৭সিএফটি যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা হতে পারে।

রাজস্ব ফাঁকি দেওয়া এ সকল অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙা জোন।