শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বরকলে মৎস্যজীবি পরিবার ও হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

৫৮

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটি বরকলে আইমাছড়া ইউনিয়ন ও বরকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন মৎস্যজীবি পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচি/২০২১ আওতায় মৎস্যজীবির বিশেষ ভিজিএফ চাউল ও করোনা প্রতিরোধে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে বরকল বাজারে ২নং বরকল ইউনিয়ন ও ৩ নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের মৎস্যজীবি ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।বরকল ইউনিয়নের মধ্যে ৪শ ৩৫ মৎস্যজীবি পরিবারকে ৪০ কেজি করে ১৭ হাজার ৪শ কেজি চাল ও ২শ হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে ২শ কেজি চাল এবং আইমাছড়া ইউনিয়নে ১শ ৮০ মৎস্যজীবি পরিবারকে ৭ হাজার ২ শ কেজি চাল ও ২শ হতদরিদ্র পরিবারকে ২শ কেজি চাল ত্রাণ সহায়তা দেয়া হয়।

আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,বিশেষ অতিথি ও পরিদর্শক ছিলেন বরকল মডেল বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

এসময় বরকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর,আইমাছড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজান,বরকল ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাসা মারমা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা প্রতিনিধি ফজলুল করিম,আইমাছড়া ইউপি সচিব সোনা রঞ্জন চাকমা, বরকল ইউপি সচিব জীবন চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।