শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন

দেশের প্রত্যেক খাতে উন্নয়ন চলছে সুষমভাবে

৯৫

॥ দেবদত্ত মুৎসুদ্দী ॥

দেশে বর্তমানে করোনা পরিস্থিতিতে অবশ্যই প্রত্যেককেই সাবধনাত অবলম্বন করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য দিনের কাজ সারাতে হবে। এ দূর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১১জুন) বিকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীল কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা ও সকল শাখা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু কন্যা ও দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর জেলা সভাপতি মোঃ ছাওয়াল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর। এতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা ওলামালীগের সভাপতি ক্বারী মোঃ ওসমানগণি চৌদুরী, রাঙ্গামাটি জেলা সেচ্ছা সেবক লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ করিম খান,সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক রমেশ মারমা, সদস্য সচিব মোঃ আরিফ উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, শেখ হসিনার নের্তৃত্বে বাংলাদেশের যে ধরাবাহিক উন্নয়ন চলতেছে তাতে সকলের ঐকান্তিক সহযোগীতা প্রয়োজন। আজকে প্রধানমন্ত্রীর তীক্ষ্ন দৃষ্টির কারনে প্রত্যেক খাতে উন্নয়ন চলছে সুষমভাবে। অবশ্যই খুব সহসাই করোনা পরিস্থিতিকেও তিনি মোকাবিলা করে একটি সুন্দর আগামী গড়ে তুলবেন।