শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মানিকছড়ির বীর মুক্তিযোদ্ধা মোঃ আবছার উদ্দিন আর নেই

৮১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবছার উদ্দিন আর নেই। গতকাল রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মানিকছড়ি উপজেলার ভাতাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

সোমবার (২৪ মে) বাদ জোহর মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ আমির হোসেন’র উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, সাবেক ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরীসহ বীর মুক্তিযুদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সর্বোস্তের মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আবছার উদ্দিন’র মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং মরদেহে পুস্পমাল্য অর্পন করেছেন।