শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানিকছড়িতে অভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

৪৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার প্রকৃত কৃষকদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান-২০২১ সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ১৫ই আগষ্ট পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২০মে) সকালে মানিকছড়ি উপজেলা এলএসডি ক্রয়,সংগ্রহ কেন্দ্রে তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার কৃষক আবু তাহের সরদার’র কাছ থেকে ২৮০ কেজি, একসত্যাপাড়া এলাকার মোঃ ইয়াছিন’র কাছ থেকে ৫২০ কেজি, গচ্ছাবিল এলাকার সাইলাপ্রু মারমা’র কাছ থেকে ২৪০ কেজি বোরো ধান সংগ্রহের মাধ্যমে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, ওসিএলএসডি মো. শামীম উদ্দীন প্রমূখ।

ওসিএলএসডি মোঃ শামীম উদ্দীন বলেন, চলতি বছর মানিকছড়ি উপজেলার ২৭২ জন কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৩৯ মে.টন ও লক্ষীছড়ি উপজেলার ৮৫ জন কৃষকের কাছ থেকে ১২৩ মে.টন বোরো ধান সংগ্রহ করার টার্গেট রয়েছে। তবে কৃষকদের খেয়াল রাখতে হবে যাতে সংগ্রহের উপযোগি বোরো ধান অবশ্যই ১৪% বা তার চেয়ে কম আদ্রতা হতে হবে।