শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

মানিকছড়ির বীর মুক্তিযোদ্ধা সুইমং মারমা আর নেইঃ রাষ্ট্রীয় সন্মান ও শেষ শ্রদ্ধায় সমাহিত

৮৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুইমং মারমা আর নেই। গতকাল রবিবার (১৬ মে) বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়ীতে পরলোক গমন করেন। তিনি ভাতাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

সোমবার (১৭ মে) বিকালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুইমং মারমার(৮০) নিজবাড়ী কালাপানির শ্বশানে দাহক্রিয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ আমির হোসেন’র উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিয়দ সদস্য এম.এ. জব্বার, রেম্রাচাই চৌধুরী, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরীসহ বীর মুক্তিযুদ্ধা ও সর্বোস্তের মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযুদ্ধা সুইমং মারমার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং মরদেহে পুস্পমাল্য অর্পন করেছেন।