শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

আলীকদম নয়াপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেল কর্মহীন পরিবার

৬৭

॥ আলীকদম উপজেলাপ্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক,মোটর-বাইক চালক, নৌকা চালকসহ ৩নং নয়াপাড়া ইউনিয়নের পাঁচ’শ অসহায় পরিবার প্রধান মন্ত্রীর উপহার হিসেবে নগদ আর্থিক সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেল বলে উপকার ভোগীরা তাদের মনের ভাব প্রকাশ করেছেন।

বুধবার (২৮ এপ্রিল) দুপুর ২ টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল উপস্থিত থেকে জনপ্রতি ৫০০ (পাঁচশত) টাকা করে সর্বমোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের পাঁচ’শ অসহায় ও দুঃস্হ পরিবার পেলো এ নগদ আর্থিক সহায়তা।

প্রধান মন্ত্রীর উপহার বিতরণকালীন সময় উপস্হিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, আব্দুল হামিদ সদস্য ০১ নং ওয়ার্ডসহ পরিষদের সদস্য-সদস্যা বৃন্দ।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল জানান, উপজেলার আরো ৩ টি ইউনিয়নে ৫০০ জন করে অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া এ আর্থিক সহায়তা প্রদান করা হবে।