শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

বরকলে ৪৫ বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

৬৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় ৪৫ বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতি মোকাবিলায় ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে বিজিবি ক্যান্টিনের মাঠ প্রাঙ্গণে ৩০জন দুস্থ, অসহায় পরিবারকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বরকল ৪৫ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শামিম আল আজাদ।

ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৫ কেজি,আটা ২কেজি,ডাল ২ কেজি,তৈল ৫০০ গ্রাম,লবণ ১ কেজি,চিনি ১ কেজি,ছোলা ১ কেজি প্রতি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

এসময় বরকল ৪৫ বিজিবি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।