শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদানখাগড়াছড়ির রামগড় বিজিবি কর্তৃক মাসিক নিরাপত্তা সমন্বয় সভারাঙ্গামাটির বরকলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিতমডেল ভিলেজের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তাজামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমীর পুনর্নির্বাচিতরামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি এবং সহায়তাপ্রাপ্ত তিনটি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা, পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতার অংশ হিসেবে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে প্রতিষ্ঠানপ্রধানরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।