শিরোনাম
সঠিক পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন কাজ করা হলে আর্থিক ক্ষতিসাধন হবে: সাচিং প্রু জেরীমাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিমরাঙ্গামাটির বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের দাম বেশী রাখায় ব্যবসায়ীদেরকে অর্থদন্ডউপজেলার উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়: ইউএনও মাসুমাকাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালাআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দীঘিনালায় কর্মশালারোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিতকাপ্তাই ট্রাক শ্রমিক সমিতি লিঃ সভাপতি বিমল, সম্পাদক এনায়েত, যুগ্ন সম্পাদক ইসমাইলখাগড়াছড়ির রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদানখাগড়াছড়ির রামগড় বিজিবি কর্তৃক মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

৭

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহম্মদ, সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহসভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু,যুগ্ন আহবায়ক সুমন মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ রফিক, ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল এবং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা কাপ্তাই উপজেলা সদরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেটে বিগত সরকারের সময়ে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। কর্মসূচিতে কাপ্তাই উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে কাপ্তাই উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।