শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম জনপদের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ টি-শার্ট, খেলা সামগ্রী ও স্টেশনারি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় বাইন্ন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহী এবং মনোযোগী করে তুলবে বলে আমাদের বিশ্বাস। সাধারণ জনগণের কল্যাণে অতিতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।

মানবিক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।