শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

জিয়াউর রহমানের মৃত্যু নেই তিনি জাতির কাছে চিরঞ্জীব হয়েই থাকবেন

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) রাত ৯টায় বাদএশা কাপ্তাই প্রজেক্ট বাংলা কলোনি জামে মসজিদে কাপ্তাই উপজেলা ওলামা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের শাহাদাত বার্ষিকীতে মরুহুমের জন্য ও প্রয়াত বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়। এসময় মাহফিলে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুর রহিম ও কাপ্তাই উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১৮৮৬কাপ্তাই শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলমসহ স্থানীয় মুসল্লীগন। দোয়া ও মুনাজাত করেন বাংলা কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ শামসুদ্দিন ও হাফেজ আশফাক সিরাজী।

এ সময় বক্তারা বলেন, সেদিন জিয়াউর রহমান দেশ পরিচালনার হাল না ধরলে জাতি অন্ধকারে নিমজ্জিত থাকতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিঃস্বার্থভাবে দেশ পরিচালনার হাল ধরেছিলেন বলে দেশের মানুষ স্বাধীনতার পূর্ণতা ভোগ করেছে। বহুদলীয় গণতন্ত্রের এই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু নেই তিনি জাতির কাছে চিরঞ্জীব হয়েই থাকবেন।