শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়ির রামগড়ে ভাড়ায় মোটরসাইকেল চালককে অপহরণ ও নির্যাতন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি দুই মোটরসাইকেল ড্রাইভারকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্প্রতিবার (২৮ মে) সকাল ০৯.০০ ঘটিকায় গুইমারা বাজারের ভাড়ায় মোটরসাইকেল চালক নুরুল হক (২৩)কে সজল মারমা উপজেলার পাগলাপাড়া লিচুবাগান থেকে মোটরসাইকেল যোগে গিয়ে ৫০০ টাকার বিনিময়ে লিচু আনার জন্য ভাড়া করে। উক্ত ড্রাইভার লিচু আনার জন্য মোটরসাইকেল যোগে তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) কে সাথে নিয়ে পাগলাপাড়া লিচু বাগানে গমন করেন এবং লিচু বাগানে পৌঁছানোর পর বাগান থেকে ১০০ লিচু দেওয়ার পর তার সন্দেহ হয় এবং তৎক্ষণ সজল মারমাকে ফোন করে। পরবর্তীতে সে লিচু নিয়ে পুনরায় গুইমারার উদ্দেশ্যে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে ৫-৬ জনের একটি সশস্ত্র গ্রুপ তাদেরকে গাছ ফেলে পথ আটকায় এবং তাদেরকে অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্য হিসাবে বয়ান দেওয়ার জন্য বাধ্য করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে চোখ বেঁধে সারাদিন বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরাতে থাকে পরে আনুমানি রাত ৮:৩০ ঘটিকায় থলিবাড়ি ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে তাদেরকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায় অস্ত্রধারীরা।

ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি বি টাইপ পেট্রোল দল ঘটনাস্থলে গমন করেন এবং তৎক্ষণাৎ পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক।